ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

কুবিতে প্রত্নতত্ত্ব সপ্তাহের বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা

সংগৃহীত ছবি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি কর্তৃক নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পর্দা নেমেছে প্রত্নতত্ত্ব সপ্তাহ-২০২২ এর। 


বুধবার (২রা অক্টোবর) সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় ও প্রধান সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের  সভাপতিত্বে এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নাইমা নুন ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 


এ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপাচার্য ছিলেন অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান , সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী ও ছাত্র উপদেষ্টা ড. মোহাঃ হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আজকে যারা বিদায় নিয়ে এখান থেকে চলে যাচ্ছে তাদেরকে প্রস্তুত করতে বিগত পাঁচ-ছয় বছরে শ্রম দিয়েছে বিভাগের শিক্ষকরা। আমি আশা করবো তোমরা এই বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সাথে সামনের দিনেও সম্পর্ক বজায় রাখবে। 


বিভাগের সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, এই প্রোগ্রামটি খুব অল্প সময়ে আপনাদের সামনে আনা হয়েছে। এই অল্প সময়ে এই প্রোগ্রাম আপনাদের সামনে তুলে দেয়ার ক্ষেত্রে বিভাগের শিক্ষার্থীরা যে শ্রম দিয়েছে যা যদি তাদের সামনেই জীবনেও দেয় তাহলে তাদের কেউ আটকে রাখতে পারবে না। যে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।


সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরকেও ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।


আরও খবর