মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

রাজশাহীতে জাসদের উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ

গভীর শোক-শ্রদ্ধায় জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু নেতৃত্বে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। 


আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় উপস্থিত ছিলেন,মহানগর সহ- সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,জাতীয় যুবজোট মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজন,

সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল প্রমুখ।


নেতৃবৃন্দ বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে যে কলঙ্ক লেপন করা হয়েছিল বাঙালির ভাগ্য ললাটে, এরই ধারাবাহিকতায় পঁচাত্তরের ৩ নভেম্বরের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ড রাজনৈতিক ঘটনা প্রবাহে আরেকটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল। এ হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ হারিয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নসারথি এবং বিশ্বস্ত সৈনিকদের।


নেতৃবৃন্দ আরো বলেন, ৩ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যসূচিতে লিপিবদ্ধ করার আহ্বান জানান।

Tag
আরও খবর