রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ইসরাইলি পরিবারের ১০ সদস্যকে হারালেন ইসমাইল হানিয়া

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-06-2024 08:26:11 am

ইসরাইলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বরাবরই সোচ্চার কণ্ঠ ছিল হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহের। এবার তার বিরুদ্ধেই সরাসরি আক্রমণ করেছে ইসরাইল। পশ্চিম গাজা শহরের বিচ শরণার্থী শিবিরে ওই নেতার বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হানিয়াহ পরিবারের অন্তত ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


চিকিৎসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার পশ্চিম গাজা শহরে হামলা চালায় ইসরাইল বিমান বাহিনী। এসময় বিচ ক্যাম্পে তাদের গাড়ি ও বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। 


অবশ্য এর আগেও গত ১০ এপ্রিলের হামলায় হানিয়া তার তিন ছেলেকে হারিয়েছিলেন। সেই শোক কাটিয়ে উঠার আগেই এবার ফের পরিবারের সদস্যদের হারালেন তিনি।এর বাইরে আল-দারাজের আশেপাশে, পূর্ব গাজা শহর এবং সমুদ্র সৈকতে শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত দুটি স্কুলকে লক্ষ্যবস্তু করেও হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। এতে বেশ কয়েক জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক-ভাবে নিহতের সেই সংখ্যা জানা যায়নি।


এর আগে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও লঙ্ঘন করেছে ইসরাইল। গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। যেখানে আন্তর্জাতিকভাবে ইসরাইলকে নিন্দার সম্মুখীন হতে হলেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা।স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবং প্রায় ৮৬ হাজার জন আহত হয়েছে। এছাড়াও গত ৮ মাস ধরে যুদ্ধ চলায় গাজার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের ওভারে গাজা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও খবর