সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

ঈদযাত্রায় ১২ দিনে ২১৬টি দুর্ঘটনায় নিহত ২১৫: বিআরটিএ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-06-2024 12:04:00 am

ঈদুল আজহায় গত ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত ১২ দিনে ২১৬টি দুর্ঘটনায় ২১৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ২৭৮ জন আহত হয়েছেন। এ হিসাবে গড়ে প্রতিদিন ১৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।


গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিআরটির রোড সেফটি শাখার পরিচালক মাহবুব-ই রব্বানী। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল আজহার আগে ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ছয় দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৯ জনের। প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছেন। ঈদের পরে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সাত দিনে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন নিহত হয়েছেন। ঈদের দিন ২০টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।


বিআরটির পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬০টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে সাতটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। 


পরিসংখ্যান আরও বলছে, ঈদযাত্রায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল যাত্রায়। মোটরসাইকেল যাত্রায় ৫০ জনের প্রাণ গেছে, শতকরা হিসেবে ৩৪ দশমিক ৭২ শতাংশ। বাস, মিনিবাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন; শতকরা হিসেবে ৬ দশমিক ২৫ শতাংশ। অটোরিকশা দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন, শতকরা হিসেবে ১৩ দশমিক ৮৯ শতাংশ।


ঈদযাত্রাকে কেন্দ্র করে গত ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬৪ জেলার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারা দেশে মোট ৩ হাজার ৩৩৯টি মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে ৫৭টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে