মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নান্দাইল প্রতিনিধি ফজলুল হক ভুঁইয়া আর নেই

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নান্দাইল প্রতিনিধি  ফজলুল হক ভুঁইয়া আর নেই 


নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নান্দাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো.ফজলুল হক ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।


বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ৯ টায় নান্দাইল নতুন বাজার প্রেসক্লাব কার্যালয়ের সামনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। 


মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে,তিন ছেলে, আত্নীয়-স্বজন সহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


মো.ফজলুল হক ভূঁইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের বাসিন্দা। 


৩৮ বছর যাবৎ সাংবাদিকতার সাথে তিনি জড়িত। তিনি নান্দাইল প্রেসক্লাবের ৩ বারের সাবেক সভাপতি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য সহ অসংখ্য স্বেচ্ছাসেবী  সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। 


বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলার ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে নিজ গ্রাম ধুরুয়ায়  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 


তার মৃত্যুতে নান্দাইল উপজেলার সাংবাদিক সমাজ,রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

Tag
আরও খবর