ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

সঠিক যত্ন ও সতর্কতায় দীর্ঘদিন ভালো থাকবে ল্যাপটপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-06-2024 12:45:09 am

ল্যাপটপের যত্ন নিলে তা অনেক দিন চলে। কিন্তু আমরা অনেকেই সেটা করি না। কাজের পরে ল্যাপটপ বন্ধ করেন না অনেকে। একগাদা অ্যাপ্লিকেশনও খোলা থাকে।


যদি বা ল্যাপটপ ঠিকমতো বন্ধ করলেন, তার পরেও সেটি অবহেলায় ফেলে রাখলেন কোথাও। কেউ কেউ আবার বিছানার উপর রেখেই ল্যাপটপে কাজ করেন। এতে ল্যাপটপ তাড়াতাড়ি গরম হয়ে যায়।


একটু সতর্ক থাকলে এবং সঠিক যত্ন নিলে ল্যাপটপ যেমন অনেকদিন ভাল থাকে, তেমনই অনেক ঝামেলা এড়ানো সম্ভব হয়।


ল্যাপটপের যত্ন নেবেন কীভাবে?


১) সবচেয়ে আগে ল্যাপটপ নিয়মিত পরিষ্কার রাখুন। ল্যাপটপে অতিরিক্ত ধুলো জমা হলে ল্যাপটপ সহজেই গরম হয়ে যায়। তা ছাড়া ল্যাপটপে ক্রমশ ময়লা জমতে থাকলে আরও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই ল্যাপটপ যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখুন।


২) ল্যাপটপ পরিষ্কার করার সময় বেশি ঘষাঘষি করবেন না। ল্যাপটপের আলগা ধুলো পরিষ্কার নরম সুতির কাপড় দিয়ে মুছে নিন। কিবোর্ড পরিষ্কার করার জন্য উপযোগী ব্রাশ ব্যবহার করতে পারেন। কখনও ল্যপটপ জল বা গ্লাস ক্লিনার দিয়ে মুছবেন না।


৩) খুব গরম জায়গা, হিটার কিংবা রান্নঘরের কাছাকাছি ল্যাপটপ না রাখাই ভাল। বন্ধ গাড়ির তাপমাত্রাও বেশি থাকে। তাই গাড়িতে দীর্ঘ ক্ষণ ল্যাপটপে ফেলে রাখবেন না। বিছানায় বা বালিশের উপর ল্যাপটপ রেখে ব্যবহার না করাই ভাল। অনেক ল্যপটপেরই নীচের দিকে এয়ার ভেন্ট থাকে। বিছানায় ল্যাপটপ ব্যবহার করলে তাপ বেরোতে পারে না এবং ল্যাপটপের ক্ষতি হয়।


৪) ল্যাপটপে কাজ করার সময় চা, কফি বা ঠান্ডা পানীয় কাছাকাছি থাকলে সাবধান থাকুন। ল্যাপটপে অনেক ছোট ছোট যন্ত্রাংশ থাকে। অসাবধানে তরল পদার্থ ল্যপটপে পড়ে গেলে গেলে সেগুলির ক্ষতি হতে পারে।


৫) ল্যাপটপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় ডিসপ্লে ধরে তুলবেন না। ল্যাপটপের নীচের অংশ ধরে সরান। ডিসপ্লে ধরে সরালে ল্যাপটপের জয়েন্ট আলগা হয়ে যেতে পারে। ল্যাপটপের উপর ভারী কিছু রাখবেন না।


৬) ল্যাপটপ নিয়ে সফর করার সময়ে ল্যাপটপ কভার এবং উপযুক্ত ল্যাপটপ ব্যাগ ব্যবহার করুন। এতে ধুলো, ময়লা বা হঠাৎ আঘাত লাগা থেকে ল্যাপটপ নিরাপদ থাকবে।


৭) বছরে একবার কোনও নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার থেকে ল্যাপটপ সার্ভিসিং করিয়ে নিন। এতে ল্যাপটপ অনেকদিন ভালো থাকবে।

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

৩৫ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে




6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

১০২ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

১২২ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

২০৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে