জানি তুমি মরীচিকা
কোনো দিন পাবো না তোমায়_
তবু মন চায় শুধু তোমাকেই চায়।
তুমি আমার প্রতিবিম্ব - তুমি আমার আকাশ,
আকাশ যেমন করে চেনে পৃথিবীকে
নদী যেমন করে চেনে সাগরকে
আমিও তেমনি করে জানি তোমাকে।
আমি দুরন্ত বিরহী_
আমার সকল হৃদয় ভরি শুধু একটি দীর্ঘশ্বাস
আমার সকল সত্ত্বা জুড়ে এখন শুধু
তুমি -তুমি -তুমি -শুধু তুমি _
বাজে নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার নাম।
তুমি কি নেবে আমায় বুকে টেনে,
যেমন ভ্রমর নেয় অদৃশ্য ফুলের রেণু
বাগানে ফুলের গভীরে _
আমার তপ্ত নিঃশ্বাসের হিংস্র আকুলতায়
তুমি শুধু বুকে টেনে একবার বলো
আমি শুধু তোমারই হবো।।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং সাহিত্যিক।
৬ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪২ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৫৪ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৫ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৫৬ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
৭৫ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮৪ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে