ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পরাজয়ের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-07-2024 10:18:57 am

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দলপ্রধান ঋষি সুনাক।


৫ জুলাই, শুক্রবার লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগড়িষ্ঠ বিজয়ের পর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দেন সুনাক।


ঋষি সুনাক বলেন, সবার আগে আমি বলতে চাই, ‘আমি দুঃখিত’। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের জন্য দায় স্বীকার করছি। তিনি আরও বলেন, আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ।


ভাষণ দেয়ার আগ মূহুর্তে সুনাক নিজের এক্স একাউন্টে লিখেন, আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আপনারা (জনগণ) নিজেদের রায় দিয়েছেন। এবং এটিই গুরুত্বপূর্ণ।


বাংলাদেশ সময় দুপুর ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো ২টি আসনের ফল প্রকাশ বাকি।


যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।


সূত্র: রয়টার্স

আরও খবর