যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

হুমকির মুখে গণমাধ্যম কর্মী, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ ।

সাংবাদিক আশরাফুল

গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে সাংবাদিক আশরাফুল ইসলাম কে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনাম কয়েকজন ব্যাক্তি। 

গত ৬ জুলাই ২০২৪ দিবাগত-রাতে আনুমানিক ১২ টার দিকে সাংবাদিক আশরাফুল ইসলাম এর ভাড়াবাড়ির পিছনে অজ্ঞাতনামা কয়েকজন পুরুষ কন্ঠে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি প্রদান করেন। 

এ বিষয়ে সাংবাদিক আশরাফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এবং আমার পরিবার খুবই আতংকে আছি, টেপিররাড়ী বাসা করে ভাড়া দেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পাশাপাশি বসবাস কয়েকজন ব্যাক্তির সাথে ঝামেলা চলছে। তার মধ্যে গত ৬ তারিখ রাতে আমার এবং আমার স্কুল পড়ুয়া ছেলের নাম ধরে ডাকাডাকি শুরু করে ঘড় থেকে বের হতে বলে এবং বের না হলে হত্যার হুমকি দেয়, এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় স্থানীয় ইউপি মেম্বার শফিকুল ইসলাম ভাই কে ফোন দিলে তিনি থানায় অথবা ৯৯৯ এ ফোন দিতে পরামর্শ দেন। আশরাফুল ইসলাম আরো বলেন হত্যার হুমকি পেয়ে রীতিমতন আতংকের মধ্যে রয়েছেন। তাই এই বিষয়ে শ্রীপুর থানায় লিখত অভিযোগ দিয়েছি। 

আশরাফুল ইসলাম জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকা সহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় নিউজ রিপোর্টার হিসেবে কাজ করছেন। পাশাপাশি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবেও আছেন। এমতাবস্থায় সাংবাদিক আশরাফুল ইসলাম এবং তার পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছেন। 

এ বিষয়ে শ্রীপুর থানায় জানতে চাইলে শ্রীপুর থানার ডিউটি অফিসার জানান, তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে । 

আরও খবর