মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দরুদ পাঠ হোক নিত্যদিনের ইবাদত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-07-2024 01:10:40 am

দরুদ পাঠ বস্তুত রাসূলের প্রতি ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ। মুমিনের প্রতিদিনের পঠিত আমলগুলোর মধ্যে দরুদ পাঠ আল্লাহর কাছে একটি পছন্দনীয় আমল। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, নিশ্চয়ই কেয়ামতের দিন ওই ব্যক্তিই আমার সর্বাধিক নিকটবর্তী হবে, যে আমার ওপর সর্বাধিক দরুদ পাঠ করবে। (মুসলিম, হাদিস, ৩৮৪)।


রাসূলের প্রতি দরুদ স্বয়ং আল্লাহতায়ালা ও তার ফেরেশতাদের নিয়ে পাঠ করেন এবং তার বান্দাদের পাঠ করার আদেশ করেন।


কুরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবিজির ওপর দরুদ পাঠ করেন। হে মুমিনরা, তোমরাও নবির ওপর দরুদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। (সূরা আহজাব, আয়াত-৫৬)।


ফজিলতপূর্ণ এ আমলটি অন্য আমলের মতো নির্দিষ্ট কোনো সময় বা জায়গার সঙ্গে সম্পৃক্ত নয়। বরং যে কোনো সময়, যে কোনো জায়গায় তা আদায় করা যায়। তবে হাদিস থেকে বিশেষ কিছু সময় দরুদ পাঠের নির্দেশনা পাওয়া যায়।


◾দ্বীনি মজলিসে দরুদ পাঠ করা : যে কোনো ইসলামি মজলিসে রাসূল (সা.)-এর প্রতি দরুদ পাঠ জরুরি। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেছেন, ‘যেসব লোক কোনো মজলিসে বসেছে অথচ তারা আল্লাহর জিকির করেনি এবং তাদের নবির প্রতি দরুদও পাঠ করেনি, তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহতায়ালা চাইলে তাদের শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করতে পারেন।’ (তিরমিজি, হাদিস : ৩৩৮০)।


◾জুমার দিন দরুদ পাঠ : আনাস বিন মালেক (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ কর। কারণ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করেন।’ ( আবু দাউদ, হাদিস : ১২০৯)।


◾আজানের পর দরুদ পাঠ করা : বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি নবি করিম (সা.)-কে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শোন, তখন সে যা বলে তোমরা তাই বলো। অতঃপর আমার ওপর দরুদ পাঠ করো। (মুসলিম, হাদিস : ৭৩৫)।


◾মোনাজাতের আগে দরুদ পাঠ করা : ফাজালাহ ইবনে উবাইদ (রা.) থেকে বর্ণিত, এক লোককে নবি (সা.) তার নামাজের মাঝে দোয়া করতে শুনলেন, কিন্তু নবি (সা.)-এর ওপর সে দরুদ পড়েনি। রাসূল (সা.) বলেন, এ ব্যক্তিটি তাড়াহুড়া করেছে। তারপর তিনি তাকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বলেন, তোমাদের কেউ নামাজ আদায় করলে সে যেন আল্লাহতায়ালার প্রশংসা ও তার গুণগান করে, তারপর রাসূল (সা.)-এর ওপর দরুদ পাঠ করে, তারপর তার মনের কামনা অনুযায়ী দোয়া করে। (তিরমিজি, হাদিস : ৩৪৭৭)।


◾মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় : রাসূল (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন সে যেন রাসূল (সা.)-এর ওপর দরুদ পাঠ করে।’ (মুসলিম, হাদিস : ৭১৩)। রাসূল (সা.)-এর নাম উচ্চারণ করলে ও শুনলে দরুদ পাঠ করা সম্পর্কে রাসূল (সা.) বলেন, ‘সে-ই হচ্ছে কৃপণ, যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার ওপর দরুদ পড়েনি।’ (তিরমিজি, হাদিস : ৩৫৪৬)।