স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জেনে নিন, মা হওয়ার পর নারীর শরীরে কী কী পরিবর্তন ঘটে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2024 03:23:58 pm

শরীরের ভেতরে বেড়ে উঠে আরেক একটি প্রাণ। সেই প্রাণ দেখে পৃথিবীর আলো। মায়ের কোলে ফিরে পায় শান্তি। কিন্তু সেই সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পর একজন নারীর শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। কোনো কোনো পরিবর্তন ধীরে ধীরে মিলিয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক মা হওয়ার পরে একজন নারীর শরীরে কী কী পরিবর্তন ঘটে-


◾পায়ের আকারে পরিবর্তন

গর্ভাবস্থায় নারীদের দেহে অনেক পরিবর্তন ঘটে, যার কারণে কিছু সমস্যাও হয়। গর্ভাবস্থায় অনেক নারীর পা ফুলে যায়, তবে সন্তানের জন্মের পরে পায়ের আকারে পরিবর্তন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, গড় ওজনের চেয়ে বেশি ওজনের নারীদের গর্ভাবস্থায় ২০-২৫ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায়, এই ভার পায়ের ওপর পড়ে, ফলে পায়ের আকার বাড়তে পারে। পাশাপাশি শরীরে হওয়া হরমোনের পরিবর্তনের কারণেও এটি হতে পারে।


◾পেটের আকার

অনেকেরই ধারণা, সন্তান জন্মের পরপরই পেট আবার আগের মতো হয়ে যায়, কিন্তু এটা ঠিক নয়। পেট আবার আবার আগের মতো হতে ৬-৮ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।


◾চুল পড়া

প্রসবের পরে চুল পড়া খুবই স্বাভাবিক ঘটনা। গর্ভাবস্থায় ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধির কারণে চুল পড়ে না, তবে প্রসবের পরে এটি কমে যাওয়ায় চুল পড়া শুরু হয়।


◾স্তনের আকারে পরিবর্তন

এটি আমরা সকলেই জানি যে, বাচ্চা জন্মানোর পরে স্তন্যপান করানোর কারণে স্তনের আকার বৃদ্ধি পায়। তবে বাচ্চাকে স্তন্যপান করানো বন্ধ করার পরে স্তনের আকার কমে যায়।


◾যৌন ইচ্ছা হ্রাস

প্রেগনেন্সির পরে নারীদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে। একটি রিপোর্ট অনুসারে, প্রসবের পরে নারীদের মধ্যে পুনরায় যৌন আকাঙ্ক্ষা ফিরে আসতে প্রায় এক বছর পর্যন্ত সময়ও লাগতে পারে। আসলে, গর্ভাবস্থায় নারীদের মধ্যে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং প্রসবের পরে তা দ্রুত হ্রাস পায়, যার ফলে যৌন আকাঙ্ক্ষার অভাব ঘটে। যদিও এটি স্বাভাবিক হয়ে যায়, তবে কিছুটা সময় লাগে। সূত্র: বোল্ড স্কাই

আরও খবর
6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

৭ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৩৩ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৫৩ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে