মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় আশংকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-11-2022 05:26:50 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


যুক্তরাজ্য এবং ইউরোপে পাইকারিতে গ্যাসের দাম কমলেও বাজারে প্রভাব নেই। গ্রীষ্মে গ্যাসের দাম ঊর্ধ্বমুখি হলেও এখন পাইকারি বাজার কিছুটা নিম্নমুখী। তবে পাইকারিতে দাম কমলেও সাধারণ মানুষের এই সুবিধা পেতে আরও সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গ্যাসের উচ্চ বিল পরিশোধ করতে নাজেহাল সাধারণ মানুষ। চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়তে থাকে। লাগামহীন জ্বালানি বিলের কারণে পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান বিপর্যয়ের সম্মুখীন হতে থাকে। তবে খুচরা পর্যায়ে দাম স্বাভাবিক রাখার জন্য ভর্তুকি দেয় দেশগুলো। উচ্চ জ্বালানি বিলের ধকল থেকে জনগণকে মুক্তি দিতে বছরে নির্দিষ্ট পরিমাণ গ্যাস ব্যবহারের দাম নির্ধারণ করে দেয় সরকার। যেখানে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি ব্যবহারে জনগণকে বছরে ২ হাজার ৫০০ পাউন্ড পরিশোধ করার জন্য বলা হয়। তবে কেউ যদি অতিরিক্ত জ্বালানি ব্যবহার করে তবে তাকে বাড়তি বিল পরিশোধ করতে হবে। 


অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের রিসার্চ ফেলো জ্যাক শার্পলস বলেন, শীতকাল শুরু হওয়ার ঠিক আগে আমাদের গ্যাসের চাহিদা কিছুটা কমে যায়। তবে আবহাওয়া ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তে থাকে। ফলে গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। 



জ্বালানি বাজারের বিশ্লেষক প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইট মনে করছে, আগামী বছর সরকারি কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই পরিবারগুলোকে ৩ হাজার ৭০০ পাউন্ড গ্যাস বিল পরিশোধ করতে হবে। এমনকি আগামী বছরের শেষ পর্যন্ত গ্যাস বিল ৩ হাজার পাউন্ডের বেশি থাকবে। ফলে বর্তমানে পাইকারিতে দাম কম হলেও ভোক্তাদের বেশি অর্থই প্রদান করতে হবে।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে