মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-07-2024 02:44:09 am

বাংলাদেশের বিক্ষোভের সময় জাতিসংঘের লোগোসংবলিত যেসব যান ব্যবহৃত হয়েছে, তাতে বিশ্ব সংস্থাটির লোগো ভুলে মোছা হয়নি। পরে সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে।


গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। তিনি বিকেলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার কয়েকটি স্থান বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখান। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।


গত সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের লোগো শুধু শান্তিরক্ষা মিশনে নিযুক্ত থাকার সময় ব্যবহারের বিধান রয়েছে। বাংলাদেশে বিক্ষোভ চলাকালে জাতিসংঘের লোগোসংবলিত যানের ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়টি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।


বাংলাদেশে বিক্ষোভের সময় জাতিসংঘের যান ব্যবহারের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘জাতিসংঘের কোনো যান ব্যবহৃত হচ্ছে না। আমি এখানে বিষয়টি পরিষ্কার করি। এগুলো (যান) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। লোগোটা মোছা হয়নি, ভুলে। সেই লোগোগুলো এখন মুছে দেওয়া হয়েছে।’


প্রসংগত, ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সর্বশেষ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। এ সময় মন্ত্রীকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিক্ষোভ চলার মধ্যে সংস্থাটির লোগোসংবলিত হেলিকপ্টার ও ট্যাংক মোতায়েন করা হয়েছে, যা প্রচারিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদে। এই সংবাদ প্রচারের পর নিউইয়র্কে জাতিসংঘ দপ্তর থেকে ঢাকায় বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকদের মেট্রোরেল, সেতু ভবন ও বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে। তাঁরা এসব ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত, আমি নিজেও স্তম্ভিত। তাঁরা বলেছেন, দিস ইজ শেম। তাঁরা আমাদের পাশে থাকবেন। এই পরিদর্শনে ৪৯ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৩ জন ছিলেন রাষ্ট্রদূত।’


বিদেশি কূটনীতিকদের পরিদর্শনের সময় জাতিসংঘের কোনো প্রতিনিধি ছিলেন কি না, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশে নেই। এটা আমাকে চেক করে বলতে হবে।’


কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত পরিদর্শনে অংশ নিতে জাতিসংঘ দুজনকে মনোনীত করেছিল। তাঁদের মধ্যে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের এক কর্মকর্তাকে কূটনীতিকদের বহর থেকে বাদ দেওয়া হয়েছে। কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে, তা জাতিসংঘের পক্ষ থেকে মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে।

আরও খবর