অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2024 04:12:51 pm

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মত দেন।


শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।


সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি বলেছেন এখন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ নেই। এই অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে তারা আলোচনা করে ওই মত দেন।


বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান। তখন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে মত দেন।


শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি বলেছেন এখন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ নেই। এ অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে তারা আলোচনা করে ওই মত দেন।


অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লিখিত প্রশ্নের বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন।

আরও খবর