শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

‘গণধোলাই’ দেয়ার জন্য আরাফাতকে খুঁজছেন হিরো আলম

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-08-2024 02:37:25 am

শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেকেই দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে পলাতক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজে বেড়াচ্ছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তাকে পেলে ‘গণধোলাই’ দেয়ার কথাও জানান আলম।



২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে পরাজিত হন তিনি। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন তার ওপর হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন হিরো আলম। 


সম্প্রতি এক ভিডিও বার্তায় হিরো আলম তার জিতে যাওয়া আসন 'জোর করে ছিনিয়ে নেয়া' এবং পেটোয়া বাহিনী দিয়ে ওপর 'ন্যাক্কারজনক হামলার' বিচার চেয়েছেন।


ভিডিওতে হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে যে নির্বাচন হয়, সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি। আরাফাত যখন দেখেছে আমি জয়লাভ করছি, তখন ভোটে জিততে না পারায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেয়। সে আমাকে খুন করার চেষ্টা করে।


এসময় হিরো আলম দেশবাসীর উদ্দেশে বলেন, আমার ওপর কি রকম নির্যাতন হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন। তাই প্রিয় দেশবাসী, আরাফাত রহমানকে যেখানেই পাবেন না কেন, তাকে ধরে গণধোলাই দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। এবং আমাকেও জানাবেন তাকে পেলে; আমিও তাকে গণধোলাই দেব।


আরাফাতের বিরুদ্ধে হত্যামামলা করবেন জানিয়ে তিনি বলেন, সে আমাকে যে খুন করতে চেয়েছিল। এজন্য যেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করবে, সেইদিনই আমি তার বিরুদ্ধে হত্যামামলা দেব। এবং সে আমার যে আসনটা ছিনিয়ে নিয়েছে, তার বিচার চাই।


আরাফাতের বিরুদ্ধে মামলা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করছেন জানিয়ে এই ইউটিউবার বলেন, আরাফাতকে যেদিন পাব, সেদিনই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।


হিরো আলম জানান, আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা আরাফাতের মতো আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করে তাদের সম্পদ জব্দ করলে রাষ্ট্র উপকৃত হবে।

আরও খবর
6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

১ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে






6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

৫৯ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে



6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

৭৬ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে