তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ

মৌলভীবাজারে সাবেক এমপি জিল্লুর, নেছার, পৌর মেয়র ফজলুর, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

মামলায় অজ্ঞাতনামা আসামি আরও ২০০ জন

আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী


মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্যসহ ১৫৫ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে। 

বুধবার দিবাগত রাতে (১৪ আগস্ট)  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আবদুল কাদির তালুকদার (২৫) বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। মামলায় গত ৪ আগস্ট শহরের চৌমুহনা এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে।

এ মমামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। তিনি বলেন এজাহারে ১৫৫ জনের নামসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ৪ আগস্ট দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের চৌমোহনায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা পরস্পরের যোগসাজশে দেশি অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এ সময় গুলিবর্ষণও করা হয়েছে। দেশি অস্ত্র ও গুলিতে শতাধিক শিক্ষার্থী আহত হন। পুলিশ বক্স, মোটরসাইকেল পোড়ানোসহ রাষ্ট্রের লাখ লাখ টাকার সম্পদ ভাঙচুর ও লুটপাট করে ক্ষতিসাধন করা হয়। পুলিশকেও দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।আহত ব্যক্তিরা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

মামলায় আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সৈয়দ সেলিম হক, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে মধু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক  সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক আকাশ প্রমুখ।

মামলার বাদী আবদুল কাদির তালুকদার বলেন, গত ৪ আগস্ট হত্যার উদ্দেশ্যে মৌলভীবাজারে ছাত্রজনতার মিছিলে অতর্কিত হামলা করে শিক্ষার্থীদের গুরুতর জখম করার ঘটনায় মামলা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) মামলা সর্বশেষ তথ্য জানতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর