নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ডোমারে ভাইস-চেয়ারম্যান দিলীপ মুখোপাধ্যায়ের পদত্যাগ



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে পড়ে পদত্যাগ করেছেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। এছাড়া উপজেলা চেয়ারম্যান সহ দুই ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়েছে।

রবিবার (১৮ই আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আওয়ামী পন্থী জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে অবস্থান নেন ছাত্ররা। এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করার দাবি জানানো হলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি কার্যালয়ে উপস্থিত না থাকায় তার কক্ষে তালা দেন ছাত্ররা। এছাড়া ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুনের কক্ষে তালা লাগানো হয়েছে।

এব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের আমরা ক্ষমতায় দেখতে চাই না। যেহেতু তাদের সরকার নাই, সেহেতু তাদেরও দরকার ডোমারবাসীর নাই। ছাত্ররা ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়কে জানালে তিনি পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, আমার মাধ্যমে সচিব মহোদয়ের নিকট তার পদত্যাগের আবেদনটি অতিদ্রুত জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ই মে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে সরকার ফারহানা আখতার সুমি, ভাইস-চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ ফেরদৌসি বেগম নির্বাচিত হন।

আরও খবর