মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

নান্দাইলে রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত 


বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মঙ্গলবার (৮ নভেম্বর) দুপরে উপজেলার সাভার ও মোয়াজ্জেমপুর ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


মাঠ দিবসে ধানের রোগবালাই ও ইদুর দমন ব্যবস্থাপনা, সরিষা আবাদ এবং আদর্শ বীজতলা নিয়ে আলোচনা করা হয়।


উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোয়াজ্জেম হোসেন।


এসময় উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি অফিসার বিলকিছ,কাকলি,রবিউল আলম প্রমুখ।মাঠ দিবসে ১২০ জন কৃষক অংশগ্রহণ করেন।


বিশেষ অতিথি নাদিয়া ফেরদৌসি বলেন,ব্রি ধান ৭১ এর জীবনকাল ১১৫ দিন। ফলন হেক্টর প্রতি ৫.৫ টন , যা চাষ করে সহজেই সরিষা আবাদ করা যায়। 


প্রধান অতিথি মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ব্রি ধান-৯৪ এর জীবনকাল ১৩৪ দিন। ফলন হেক্টর প্রতি ৬-৬.৫ মেঃ টন।  কার্তিকের শেষে বা অগ্রাহায়ণের প্রথমে যে জমিতে সরিষা লাগানোর মত জো কন্ডিশন থাকে না এমন জমি এবং আগাম চাষ করে সরিষা করা সম্ভব। যা আমনের জনপ্রিয় জাত ব্রি ধান-৪৯ এর বিকল্প হতে পারে এবং ফলন ব্রি ধান ৪৯ এর চেয়ে বেশি ফলে।

Tag
আরও খবর