ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

স্বপদে থাকতে শেষ সময়ে শিক্ষকদের সহায়তা চান, ববি ভিসির পদত্যাগ

পদত্যাগ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য এবং প্রক্টরবৃন্দ। তবে পদত্যাগের দুই ঘণ্টা আগে স্বপদে বহাল থাকতে শিক্ষকদের সহায়তা চান বলে জানিয়েছে শিক্ষকদের একটি পক্ষ।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেন উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম এবং সহকারী প্রক্টর ড. মাহফুজ আলমসহ বিভিন্ন পদের ১৯ জন।


এর আগে গতকাল সোমবার আন্দোলন করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে আজ বেলা ১টার দিকে পদত্যাগ করেন তারা। তবে উপাচার্যকে স্বপদে বহাল রাখতে মঙ্গলবার সকালে মানববন্ধন করে একদল শিক্ষার্থী।


মানববন্ধনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে পাল্টা সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীদের একাংশ। উদ্ভুত পরিস্থিতি নিয়ে বেলা সাড়ে ১০টার দিকে জুম মিটিং আহ্বান করেন উপাচার্য।



মিটিংয়ে উপস্থিত ৩ জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান, সভায় শিক্ষকদের কারো মধ্যে তাকে নিয়ে কোনো ক্ষোভ আছে কিনা; জানতে চান উপাচার্য। কেউ এ বিষয়ে কোনো কথা না বললে তিনি সকলের কাছে ক্ষমা চান।


এসময় তিনি সাবেক এক প্রক্টরসহ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকদের বলেন, ‘শিক্ষার্থীদের অনেকে আমাকে স্বপদে বহাল চায়। আমি যোগদানের পর থেকেই সকলকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করেছি। আপনারা সিনিয়র যারা আছেন তারা যদি একটু সবাইকে বুঝিয়ে বলেন তবে আমার বিরুদ্ধে যারা মাঠে নেমেছে তারা ফিরে যাবে’।


তবে জ্যেষ্ঠ শিক্ষকদের কয়েকজন উপাচার্যকে সার্বিক বিষয় বুঝিয়ে বলে এই মুহূর্তে আর পদ আঁকড়ে থাকা উচিত হবে না বলে পরামর্শ দেন বলে দেশ টিভিকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ঐ শিক্ষকবৃন্দ।


উপাচার্যে পদত্যাগের বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল সভাপতি রেজা শরীফ বলেন, স্বৈরাচার হাসিনার দোসর ছিলেন সদ্য সাবেক ভিসি এবং তার প্রশাসন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনে হেন পদক্ষেপ নেই যা তারা গ্রহণ করেনি। তাই শিক্ষার্থীরাই তাকে পদত্যাগে বাধ্য করেছে।



আরও খবর