ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

এস এস সি ২০২৪ শিক্ষার্থীদের সংবর্ধনা

বুধবার (২০ আগস্ট ২০২৪) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা সিটি অডিটোরিয়ামে টুয়েন্টিফোর ক্লাসরুম একাডেমির উদ্যোগে


এস এস সি ২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 




এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিক্ষা ও জীবন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। একইসাথে ডিসেম্বরে এক বিশাল প্রতিযোগিতা আয়োজনের ঘোষনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও নারায়ণগঞ্জের জনপ্রিয় শিক্ষক এস এম আল আমিন। যিনি গত ১৬ বছর যাবৎ শিক্ষকের ভূমিকায় নারায়ণগঞ্জ শহরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বর্তমানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন চিশতি। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. আর. হায়দার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক জনাব দেলোয়ার হোসেন দেলু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক জনাব হারুনর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুয়েন্টিফোর ক্লাসরুম একাডেমি সিইও ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী এম এ মামুন খান। সঞ্চালনায় ছিলেন পুষ্পিতা রানী নাথ।

আরও খবর