‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন ধাপ উন্নতি বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2024 03:38:10 am

পাকিস্তান যখন ১ উইকেটে ২৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল, তখন কে ভেবেছিল রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ জিতবে? পঞ্চম দিন লাঞ্চ বিরতির আগেই টাইগারদের জয়ের স্বপ্ন ডালপালা মেলে বহুদূর গড়ায়, সেই স্বপ্ন সত্যিই হয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিদল, তাও আবার পাকিস্তানের মাটিতে।


বোলারদের নিপুণতায় পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ফলে নাজমুল হোসেন শান্ত বাহিনী লক্ষ্য পায় মাত্র ৩০ রানের। সহজে সেই লক্ষ্য অতিক্রম করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম, বাংলাদেশ পায় ১০ উইকেটের জয়।


পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে।


নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচে টানা হারে টেবিলের ৯ নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে। শ্রীলঙ্কার সমান ২৪ পয়েন্ট থাকলেও হেড টু হেডে টেবিলের ছয় নম্বরে টাইগাররা।


৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এরপরের তিনটি স্লট যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের দখলে। সাতে সাউথ আফ্রিকা, আটে পাকিস্তান আর তলানির দল ওয়েস্ট ইন্ডিজ।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে