মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

বুয়েট ছাত্র ফারদিন হত্যায় বান্ধবী গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-11-2022 07:25:20 am

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি আয়াতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (১০ নভেম্বর) ভোররাতে ফারদিনের বাবা রামপুরা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় বুশরাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


এর আগে গতকাল রাত থেকেই বুশরাকে গোয়েন্দা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বলছে, বুশরা পরশের বান্ধবী।


মামলায় বুশরাকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও কয়েকজন আসামি রয়েছেন। হত্যার পর লাশ গুমের অভিযোগ আনা হয়েছে মামলায়।


বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম।


তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বুশরাকে আদালতে পাঠানো হবে।


ওসি বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত না প্রেমঘটিত কারণে হয়েছে তা মাথায় রেখে তদন্ত চলছে। সে ক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছেন ফারদিনের বান্ধবী। এ ঘটনায় বুশরা এখনো মুখ খোলেননি।


তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফারদিন হত্যার বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে নানামুখী তদন্ত চলছে। রামপুরা, নারায়ণগঞ্জসহ আরও কিছু এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


পুলিশ বলছে, ফারদিনের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তাদের দাবিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


গত সোমবার বিকালে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে নৌপুলিশ ফারদিনের মরদেহ উদ্ধার করে। বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ৫ নভেম্বর রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে জিডি করেন তার বাবা কাজী নূর উদ্দিন। সোমবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে নারায়ণগঞ্জের ফতুল্লার দেউলপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


মরদেহের ময়নাতদন্তকারী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ জানান, ‘ফারদিনের মাথার বিভিন্ন অংশে ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, এটি একটি হত্যাকাণ্ড। দ্রুতই ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।’ ফারদিনের মরদেহ নদী থেকে উদ্ধারকারী নৌপুলিশ সূত্রে জানা গেছে, তার শরীরে পচন ধরেছিল।


এদিকে মরদেহ উদ্ধারের পর থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগ (ডিবি) হেফাজতে রেখেছিল। এ পর্যন্ত ফারদিনের বান্ধবী, সহপাঠীসহ অন্তত পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। বুধবার দিনভর ডিবির একটি টিম বুয়েট ক্যাম্পাসে ফারদিনের সহপাঠীদের সঙ্গে কথা বলেছে।


অন্যদিকে ফারদিনের পরিবারসূত্রে জানা গেছে, বান্ধবী বুশরার বাবা র‌্যাবের কাছে রয়েছেন। এ ছাড়া বুশরার এক চাচাতো ভাইও র‌্যাবের হেফাজতে রয়েছেন বলে অন্য এক সূত্রে জানা গেছে। র‌্যাবও পরিবার ও সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

আরও খবর