নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

থানার দেয়ালে মুরব্বি মুরব্বি উঁহু উঁহু

থানার প্রবেশমুখে দেয়ালে আঁকা হয়েছে একটি চিত্রকর্ম। টেবিলের এপাশ-ওপাশ দুজন ব্যক্তির কথোপকথন, আর টেবিলের নিচ-দিয়ে এক ব্যক্তি অপর ব্যক্তিকে ব্যাগ ভর্তি অর্থের উপঢৌকন দেওয়ার দৃশ্য। এর সাথে জুড়ে দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত রম্য প্রতিবাদী বাক্য 'মুরব্বি মুরব্বি উঁহু উঁহু'। এই চিত্রটি আঁকা হয়েছে মহেশখালী থানার প্রবেশ সম্মুখে।


বাংলাদেশের ইসলামি বক্তা মাওলানা মোস্তাক ফয়েজি'র 'মুরব্বি মুরব্বি উঁহু উঁহু' এই বাক্যটি সম্প্রতি দেশের পটপরিবর্তনের পরে নেটিজেনদের মাঝে হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ার রিলস্ টিকটকসহ নানা ভিডিও কনটেন্টে। এই বিষয়ে ইসলামি বক্তা মাওলানা মোস্তাক ফয়েজি গণমাধ্যমকে জানান, 'বেশ আগে একটি ওয়াজমাহফিলে এক মুরব্বি ওয়াজ চলাকালীন সময়ে ওঠে চলে যেতে চাইলে তাঁকে বসার জন্য তিঁনি এভাবে বলেন। পরে ভিডিও'র ওই অংশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটা নিয়ে মানুষ আনন্দ পেলে এতে তিনিও আনন্দিত বলে জানান।


মহেশখালী থানার দেয়ালে শুধু এই চিত্রকর্ম নয় আঁকা হয়েছে সাবেক বিচারপতি মানিকের গ্রেফতার পরবর্তী এজলাসে দাঁড়ানোর চিত্রও। এর সাথে জুড়ে দিয়ে লেখা হয়েছে 'বিচারপতিরও বিচার আছে'। এসব আঁকা চিত্রের পাশে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছেন, কেউ কেউ ফেসবুকে ছবি আপলোড করে লিখছেন নিজের মন্তব্য। মহেশখালীসহ সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলা এসব চিত্রকর্ম এঁকেছেন মহেশখালীর চিত্রশিল্পী মংলা ওয়ান। শুধু তাই নয়, মহেশখালীর উপজেলা সদরে বিভিন্ন দেয়ালে দেয়ালে চিত্রশিল্পী আর.করিম, মিজানুর রহমানসহ সম্মিলিত মহেশখালীর চিত্রশিল্পীরা এঁকেছেন মুগ্ধ'র 'ভাই পানি লাগবে পানিসহ' ২৪-এর গণ-অভ্যুত্থানের একাধিক গ্রাফিতি। আঁকিয়ে-রা জানান, অস্ট্রেলিয়া প্রবাসী মহেশখালীর সন্তান ফয়সাল আমিনের সহযোগিতায় মহেশখালীর চিত্রশিল্পীরা এসব গ্রাফিতির মাধ্যমে মহেশখালীর মানুষকে সচেতনের বার্তা দিতে চান এবং ২৪'র গণঅভ্যুত্থানের দৃশ্যপট ছড়িয়ে দিতে এসব গ্রাফিতি এঁকেছেন বলে জানান তাঁরা।

Tag
আরও খবর