নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন: সিদ্ধান্ত হয়েছিল বিগত আ.লীগ সরকারের আমলে

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের।


তিনি বলেন, ‘প্রতিদিন ১২০০ পর্যটক রেজিস্ট্রেশন করে শিডিউল মতো যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল গত সরকারের আমলে। কিন্তু এখন এটা এই সরকারের ওপর চাপানো হচ্ছে।’


শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট স্থানীয় ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড ও স্থানীয় স্টেক হোল্ডারদের প্রতিনিধির সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ‘পর্যটনশিল্পের বর্তমান অবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিটিবি সিইও বলেন, ‘সেন্টমার্টিন হচ্ছে একটি ইউনিয়ন পরিষদ। সেখানে ২৫০টি হোটেল এবং রিসোর্ট রয়েছে। এটা কি স্বাভাবিক কথা? এ ছাড়া এখানে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। সঙ্গে রয়েছে তাদের থাকার রিসোর্ট। পরিবেশ অধিদফতরের মতো একটা প্রতিষ্ঠানেরও রয়েছে তিনটি বিল্ডিং। কোনও কোনও সময়ে সেখানে ১০-১৫ হাজার পর্যটক অবস্থান করেন। সেখানের স্থায়ী বাসিন্দাসহ এত পর্যটক একসঙ্গে চলে গেলে নেটওয়ার্কিং একটা সমস্যা তৈরি হওয়া স্বাভাবিক। কারণ, এত বেশি মানুষ একসঙ্গে গেলে সেখানের পরিবেশ আর স্বাভাবিক থাকার উপায় নেই।’


তিনি আরও বলেন, ‘২০১০ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড চালু হলেও ২০১৫-১৬ সাল পর্যন্ত এটির কোনও কার্যক্রমই ছিল না।’ শ্রীমঙ্গলে একটি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার চালু করা হবে জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মো. মাজহারুল ইসলাম।

Tag
আরও খবর