নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শহীদ আহসানের পরিবারের পাশে দাঁড়ালো কক্সবাজারের শিক্ষার্থীরা

কক্সবাজারের প্রথম শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে দাঁড়ালো জেলার শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়ে কক্সবাজারের প্রথম শহীদ হিসেবে চিহ্নিত হওয়া আহসান হাবিব চকরিয়া ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। চকরিয়ার ফাসিয়াখালীর এই সন্তানকে শ্রদ্ধা জানাতে আজ রবিবার সাধারণ শিক্ষার্থীদের একটি দল তার কবর জিয়ারত করে।


জিয়ারত শেষে শিক্ষার্থীরা শহীদ আহসান হাবিবের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তারা জানান, শহীদের হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। একইসাথে, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন তারা।


শিক্ষার্থীদের এ ধরনের মানবিক ও সংগ্রামী উদ্যোগ শহীদ আহসান হাবিবের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, "আমাদের সাহস ও শক্তি হলো আমাদের শহীদেরা, তাদের স্মৃতি আমরা বাঁচিয়ে রাখবো।"


এতে উপস্থিত শিক্ষার্থীরা সরকারের কাছে আহ্বান জানান, শহীদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Tag
আরও খবর