নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বন্যায় কক্সবাজারে ফসলের ক্ষতি ৬৭ কোটি টাকার

কক্সবাজারের রামু উপজেলার চকমারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহ আহমদের পাড়া। ৩০০ পরিবারের ৭৫ শতাংশই কৃষক। গ্রামের কৃষক মকবুল হোসেন বর্গা নিয়ে এবার এক একর জমিতে আউশের আবাদ করেন। কিছু পাকা ধান কেটে ঘরে তোলেন। অবশিষ্ট ধান সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। গত বৃহস্পতিবার বিকেলে কথা হয় মকবুল হোসেনের সঙ্গে। পাঁচ সদস্যের পরিবার নিয়ে তিনি দিশেহারা।

মকবুল (৫৫) বলেন, গত ১৬ আগস্টের পরের কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বাঁকখালী নদীর পানি বেড়ে রামুর নয়টি ইউনিয়নের অন্তত ১৫ হাজার ঘরবাড়ি প্লাবিত হয়। বন্যার পানিতে ডুবে যায় পাঁচ হাজার একরের বেশি ধান ও ফসলের জমি।

একই অবস্থা পাশের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক ছাবের আহমদের। ঋণের টাকায় তিনিও এবার এক একর জমিতে আউশের চাষ করেন। ছাবের আহমদ (৪৬) বলেন, ধান ঘরে তোলার আগমুহূর্তে বন্যার পানি সব শেষ করে দিল। ফসল ঘরে তুলতে পারেননি তিনি।


এই বন্যায় শুধু রামুর কৃষকেরা নন, কক্সবাজার জেলার টেকনাফ, ঈদগাঁও, কক্সবাজার সদর, উখিয়া, পেকুয়া, চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার অন্তত ২০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাঠের ধান ও ফসল হারিয়ে তাঁরা পথে বসেছেন।


কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া এলাকার কৃষক রশিদ আহমদ বলেন, দুই একর জমিতে ধান ছাড়াও তিনি এক একরের মতো জমিতে শাকসবজির চাষ করেছিলেন। খরচ হয় ১০ লাখ টাকার মতো। বন্যার পানিতে সব শেষ হলেও তিনি কোনো সহায়তা পাচ্ছেন না।


রামু ও উখিয়ার কয়েজন কৃষক বলেন, এবারের বন্যায় বসতবাড়ি, গ্রামীণ সড়কের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে দুই উপজেলার কয়েক হাজার কৃষকের ধান পচে গেছে। কেউ কেউ পানির নিচে ডুবে থাকা অবস্থায় ধান কেটে নিলেও কাজে আসছে না। কারও পাকা ধান মাটিতে মিশে গেছে। ফসলের এমন ক্ষতি চাষিরা গত ১০ বছরে দেখেননি। বন্যার পানিতে ডুবে আমনের বীজতলাও নষ্ট হয়েছে অনেক।



কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের তথ্যমতে, সাম্প্রতিক বন্যায় জেলার ১ হাজার ৩৯৭ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। তাতে ক্ষতির পরিমাণ ২০ কোটি ৭৪ লাখ টাকা। আমনের ১৬৮ হেক্টর বীজতলা নষ্টের বিপরীতে ক্ষতি দেখানো হয় ১ কোটি ৩৪ লাখ টাকা। আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৭ হেক্টর জমির। ক্ষতির পরিমাণ ১২ কোটি ৬৫ লাখ টাকা।


এ ছাড়া ৩৪৭ হেক্টর জমির সবজিখেতে ক্ষতির পরিমাণ ২৭ কোটি ৭৭ লাখ; ৩১ দশমিক ৫ হেক্টর জমির পানের ক্ষতি ৪ কোটি ৭৩ লাখ টাকা নির্ধারণ করা হয়। সব মিলিয়ে বন্যায় ২ হাজার ৪০ হেক্টর জমিতে ধানসহ ফসলের ক্ষতি ৬৭ কোটি ২৩ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন।


কৃষি বিভাগের তথ্যমতে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার সদর উপজেলা। এই উপজেলাতে ৫১১ হেক্টর জমির ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ টাকা। পেকুয়াতে ৫৬২ হেক্টর জমির ফসলের ক্ষতির পরিমাণ ৯ কোটি ৩১ লাখ টাকা। চকরিয়া ৪১৬ হেক্টর জমির ফসলের ক্ষতির পরিমাণ ৬ কোটি ৬৯ লাখ টাকা।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক বলেন, আমন আবাদের জন্য ক্ষতিগ্রস্ত ৮ হাজার কৃষকের জন্য প্রণোদনা হিসাবে প্রত্যেক কৃষকের হাতে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং নগদ ১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।


কৃষি কর্মকর্তারা বলেন, গত ১০-১২ দিনে বিভিন্ন ইউনিয়নের মাঠ জরিপ করে তাঁরা ক্ষতিগ্রস্ত ১৮ হাজার ৭৯৬ জন কৃষকের নাম তালিকাভুক্ত করেছেন। তাতে ধানসহ বিভিন্ন ফসলের প্রাথমিক ক্ষতি নির্ধারণ করা হয় ৫৫ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা।

Tag
আরও খবর