নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান,বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ ফুলের ডেইল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধী টহলদল উক্ত এলাকায় গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে হ্নীলা পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁশ ঝাড়ের দিকে যেতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের সাথে থাকা দুইটি প্লাস্টিকের ব্যাগ পার্শ্ববর্তী ডোবায় ফেলে দিয়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।



অন্যদিকে, একইদিন রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ লেদা বিওপি’র একটি টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে চালকের সীটের নীচে লুকায়িত একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।


Tag
আরও খবর