দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে মৃত্যু স্ত্রীর।

দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি ঘটছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে। 


সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সুমাইয়া আক্তার (১৯) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামের মন্তাজ মিয়ার মেয়ে।

জানাযায়,সুমাইয়া আক্তারের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সুপ্তাহ আগে স্বামীকে ডিভোর্স দেয় সে।এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয় স্বামী জাকির হোসেন। এসময় সে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।


জাকির হোসেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের আব্দুল হাশিমের ছেলে। 


স্থানীয়রা আহত সুমাইয়া আক্তারকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান,ওসি (তদন্ত) শামছ উদ্দিন প্রমুখ।

Tag
আরও খবর