দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

দশ বছর পর কাশ্মীরে ঐতিহাসিক নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-09-2024 04:47:29 pm


 

ভারত অধ্যুষিত কাশ্মীরের একটি গ্রামের ছোট মাঠে একদল মানুষ অপেক্ষা করছেন। রঙিন পতাকা ও সাজানো গাড়ির এক বহর এসে সেখানে পৌঁছায়। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী ইলতিজা মুফতি গাড়ির ছাদ দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসেন। তিনি চিৎকার করে বলেন, ‘যখন মুফতি ক্ষমতায় আসবে’। জবাবে উপস্থিত জনগণ সম্মিলিত কণ্ঠে সাড়া দেয়, ‘তখন নির্যাতন শেষ হবে’।


সুরক্ষিত পোশাক পরা সেনারা বন্দুক হাতে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দীর্ঘ এক দশক পর কাশ্মীরে ৪৭টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান ও ভারতের মধ্যে বিতর্কিত এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও অস্থিরতায় ভুগছে। ১৯৯০-এর দশক থেকে সশস্ত্র বিদ্রোহ কাশ্মীরকে উত্তপ্ত করে তুলেছে, যা হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে।


সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।


আগামী ১৮ সেপ্টেম্বর এবারের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে শুধু কাশ্মীর নয়, পার্শ্ববর্তী হিন্দু-অধ্যুষিত জম্মুর ৪৩টি আসনেও ভোট হবে। এটি ২০১৯ সালের পর প্রথম নির্বাচন, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে এবং এটিকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে দেয়। তখন থেকে এই অঞ্চল কেন্দ্রের নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনে ১৩টি প্রধান দল অংশ নিচ্ছে, যারা ৯০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।


নির্বাচনের মূল প্রতিযোগিতায় রয়েছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স (এনসি)। পিডিপির নেতৃত্বে আছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং এনসির নেতৃত্বে আছেন ওমর আবদুল্লাহ। এনসি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে, যদিও উপত্যকায় তাদের রাজনৈতিক ভিত্তি দুর্বল।


২০১৪ সালের নির্বাচনে জম্মুতে বিজয়ী হয়ে পিডিপির সঙ্গে মিলে বিজেপি সরকার গঠন করেছিল। তবে, ২০১৮ সালে মতানৈক্যের কারণে সেই জোট ভেঙে যায়। এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার রশিদ, যিনি পাঁচ বছর জেলে কাটানোর পর সন্ত্রাস মামলায় জামিনে মুক্ত হয়েছেন। রশিদ এবছর সাধারণ নির্বাচনে ওমর আবদুল্লাহকে হারিয়ে চমকপ্রদ জয়লাভ করেন।


কাশ্মীরে নির্বাচনের ইতিহাস সবসময় বিতর্কিত। এখানকার জনগণ ও বিচ্ছিন্নতাবাদী নেতারা নির্বাচন বর্জন করে। কারণ, তারা একে দিল্লির নিয়ন্ত্রণ বৈধ করার প্রয়াস হিসেবে দেখে। ১৯৪৭ সাল থেকে কাশ্মীরে ১২টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ভোটার উপস্থিতি সবসময় কম ও সহিংসতায় ভরা। এবার বিচ্ছিন্নতাবাদী নেতারাও কিছু আসনে অংশ নিচ্ছেন, যা ভোটারদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরে আসবে বলে বিশ্বাস করেন না।


গবেষক সুহিল মীর বলেছেন, ‘আমি মনে করি না ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে। তবে দলগুলো এটিকে ব্যবহার করে ভোটের জন্য প্রতিশ্রুতি দিচ্ছে’। অন্যরা বলছেন, তারা শুধু বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চান

আরও খবর




6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে