খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বেচ্ছাসেবকদের উদ্ধার উপকরণ বিতরণ


কুড়িগ্রাম সদর উপজেলায় দূর্যোগপূর্ণ একটি ইউনিয়ন যাত্রাপুর। প্রতি বছর বন্যা, খড়া, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দূর্যোগে এই ইউনিয়নের মানুষের স্বপ্ন ভেঙে যায়। এতে অসহায় হয়ে পড়ে অগনিত মানুষ।


দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সহনশীলতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে সেন্টার ফর ডিজএ্যাবেলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের ৫টি ওয়ার্ডে ঝুঁকিতে থাকা প্রায় তিন শতাধিক এবং বিভিন্ন চরে বসবাসকারী প্রায় ২০০ জন ঝুঁকিপূর্ণ ব্যক্তিসহ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সুরক্ষা উপকরণ বিতরণ করেছে সিডিডি। 


এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের  কনসালট্যান্ট ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আঃ গফুর, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, সিডিডি প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ এবং প্রকল্প দলের সদস্যবৃন্দ। 


জানা গেছে, সাম্প্রতিক বন্যায় অত্র ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীসহ প্রতিবন্ধী ব্যক্তি এবং অত্র ইউনিয়নের বাসিন্দাদের ফসল, ঘরবাড়ি, গবাদিপশুর প্রাণহানিসহ নানারকম  স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এ জনপদের মানুষ। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা অধিক বিবেচনায় এনে সিডিডি জরুরি স্বাস্থ্য ও সুরক্ষা উপকরণ বিতরণ করে।


অনুষ্ঠানে উপস্থিত কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই বলেন- দূর্যোগপূর্ণ ইউনিয়ন যাত্রাপুরে সিডিডি দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধি ব্যক্তি এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিডিডি দীর্ঘদিন যাবৎ নিরলস কাজ করে যাচ্ছে। এজন্য আমি সিডিডিকে ধন্যবাদ জানাই।  


প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ বলেন- দূর্যোগ কবলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা জরুরি। বিতরণকৃত এই উপকরণ যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে মানুষের সুস্বাস্থ্য রক্ষার অভ্যাস গড়ে উঠবে। ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকান্ডে প্রতিবন্ধি ব্যক্তিরা যেন বাদ পড়ে না যায় তিনি সেদিকেও খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান। অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা অনুযায়ী এই সকল কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে আহ্বান করেন তিনি।


এসময় আরও উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সিডিডি কর্তৃক প্রশিক্ষিত ভলান্টিয়ারগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




আরও খবর