লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

পীরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে সংশয়, বিএনপি নেতাদের খাদ্য অফিস পাহারা

পীরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে সংশয়

রংপুরের পীরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে সংশয়ে আছেন উপজেলার ৩৮জন ডিলার। বিএনপি নেতারা প্রতিনিয়ত উপজেলা খাদ্য অফিস পাহারা দিচ্ছেন যাতে কোন ডিলার টাকা জমা দেয়ার চালানের কপি ও অঙ্গীকারনামা নিতে না পারে। খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্য যৌথ বাহিনীর দ্বারা স্ব স্ব ইউনিয়নে নিরাপদে পৌঁছানোর দাবি করেন ডিলারগণ। বিএনপি নেতা আলম মিয়া, মশিয়ার রহমান, নুরুজ্জামান, মুকুল মিয়া, আবুল কালাম, আনোয়ারুল ইসলাম ও সুমন মিয়ার নাম উল্লেখ করে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দেন তারা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ৯ইউনিয়নের ৩৮জন ডিলার উদ্বেগের মধ্যে রয়েছে। ডিলারগণ যাতে টাকা জমা দেয়ার চালানের কপি ও অঙ্গীকারনামা নিতে না পারে। সেজন্য উল্লেখিত বিএনপি নেতাসহ ৩০-৪০জনের একটি সংঘবদ্ধ দল খাদ্য অফিস পাহারা দিচ্ছেন প্রতিনিয়ত। যদিও ডিলারদের টাকা জমা দেয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর পর্যন্ত।   

খাদ্য পরিদর্শক মাহমুদুল হক জানান, খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ৬১৮ মেট্রিক টন ৯০০ কেজি চাল এসেছে। ১০ ও  ১৬ সেপ্টেম্বরের মধ্যে চাল তুলে বিতরণের জন্য ডিলারদের নির্দেশনা দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো ডিলার ব্যাংকে টাকা জমা দিয়ে চাল উত্তোলন করেননি। আবারও টাকা জমা দেয়ার জন্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। উপজেলায় ৩৮জন ডিলারের বিপরীতে ২০হাজার ৬৩০জন সুবিধাভোগি রয়েছে।

অভিযুক্তদের মধ্যে আবুল কালাম জানান, যাদের নামে ডিলার রয়েছে তারা সবাই আ.লীগের। সাধারণ জনগণের নামে কোন ডিলার নেই। আ.লীগের সব ডিলারদের বাতিল করে আবার নতুন করে ডিলার নিয়োগ দেয়ার দাবি জানানো হয়েছে।

ইউএনও নাজমুল হক সুমন বলেন, প্রজ্ঞাপন জারি অনুযায়ী আগের ডিলারগণ থাকবেন। আর যারা বাধা দিচ্ছেন তাদের বিষয়ে ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে জানানো হবে।    

আরও খবর