ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

ঘাটাইলে শিয়ালে খেয়ে ফেলেছে অজ্ঞাত লাশের পা

অজ্ঞাত মৃত ব্যক্তি লাশ

ঘাটাইল উপজেলার সাগরদিঘীর গজারি  বন থেকে উদ্ধার করা হয়েছে পা বিহীন এক ব্যক্তির লাশ।  পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে শিয়াল।


বুধবার ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকা থেকে এ লাশটি উদ্ধার করে ঘাটাইল থান পুলিশ। 

ওসি মো. রকিবুল ইসলাম জানান, কে বা কারা মেরে এখানে ফেলে রেখে গেছে কেউ বলতে পারছে না। লাশটি উদ্ধারের সময় পা বিহীন অবস্থায় পাওয়া গেছে। শিয়ালে হয়তো পা খেয়ে ফেলেছে। 


আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া  যায়নি। তার পরনে পাঞ্জাবি, সাদা গেঞ্জি ও লুঙ্গি।


ওসি বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বনে লাশটি নিয়ে শিয়ালের টানাটানি করতে দেখেন স্থানীয়  এক ব্যক্তি। পরে বিষয়টি তিনি এলাকাবাসীদের জানালে তারা পুলিশে খবর দেয়।


রাতেই কামালপুর গ্রামের গজারি বনের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।


নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag
আরও খবর