ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে বৃক্ষমেলার উদ্বোধন, থাকছে ৩৫ টি স্টল, নানা জাতের বৃক্ষ

"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" প্রতিপাদ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪। 


বৃক্ষ মেলাকে ঘিরে মাঠে তৈরি হয়েছে ঘন সবুজের সমারহ। মেলায় স্থান পাওয়া নানা প্রজাতির গাছ, থোকায় থোকায় ধরে থাকা চেনা-অচেনা ফল, প্রস্ফুটিত ফুলের সৌন্দর্য্যে চোখ জুড়িয়ে যায়। বনজ, ফলজ, ঔষধি গাছ কিংবা ঘর সাজানোর নানা প্রজাতির গাছে ছেয়ে গেছে মেলা প্রাঙ্গন। 


বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালাহ উদ্দিন। তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগে একমাত্র গাছই রক্ষাকবচ হিসেবে কাজ করে। তাই জীবন বাঁচানোর জন্য গাছ দরকার।


এর আগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধানসড়ক প্রদক্ষিণ করে।


ফুল, ফল, বনজ আর ওষধি গাছের চারা দিয়ে সাজানো হয়েছে সারিসারি স্টল। রয়েছে বিদেশি নানা প্রজাতির গাছের চারা। বাসার ছাদে কিংবা বারান্দায় যারা সবুজের ছোঁয়া পেতে চান তাদের কথা মাথায় রেখে স্টলে আনা হয়েছে টব বা লতা বিশিষ্ট গাছের চারা।


মেলা দেরিতে শুরু করার কথা উল্লেখ করে বিভিন্ন স্টল মিলিকরা জানালেন, বর্ষার শুরুতে মেলার আয়োজন করলে ক্রেতা চাহিদাও বাড়তো এবং বিক্রিও ভালো হতো।


বন বিভাগের কর্মকর্তারা জানান,নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার। সঙ্গে দরকার গাছের পরিচর্যাও। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়- কার্বনডাই অক্সাইড শোষণ করে পরিবেশ পরিশুদ্ধ রাখে। আজকের চারাগাছ আগামী দিনের সম্পদ। একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগানোর মানসিকতা তৈরি করতে হবে।

এ সময় পুলিশ সুপার রহমত উল্লাহ, বনবিভাগের কর্মকর্তা কর্মচারী, স্কুল শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন।


সাপ্তাহব্যাপী এই বৃক্ষমেলা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় মোট ৩৫ টি স্টল রয়েছে।

Tag
আরও খবর