ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জাতীয়তবাদী যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে টেকনাফে পৌর যুবদলের মতবিনিময় সভা

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফের পৌর শাখার তৃণমূল পর্যায়ে জাতীয়তবাদী যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের আলোকে ২নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় টেকনাফ উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফরিদ আলম। 


পৌর যুবদল নেতা হেলাল উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলুসহ যুবদল নেতা মোহাম্মদ আমিন, মোহাম্মদ বাচা মিয়া, মোঃ রফিক এবং মেহেদী।


যুবদল নেতা হেলাল উদ্দিন বলেন, ‘বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন এক সঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবি ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা মণি আলম বাদশাহ, মোঃ রেদোয়ান, ছৈয়দ আহমেদ নাগু, মোঃ জুবায়ের, পৌর যুবদল নেতা রিয়াজ উদ্দিন, মোঃ তৌহিদ, যুবদল নেতা মোঃ আবুল কাশেম, আব্দুর রহিম, সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ করিম।

Tag
আরও খবর