ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে মাদ্রাসা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কক্সবাজার সদরের খরুলিয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল আমিনের পদত্যাগসহ ২২ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।


রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া চেয়ারম্যানপাড়া এলাকায় মাদ্রাসা সড়কের সামনে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।


দুপুর ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেয়।


এ সময় ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন জেগেছে’,‘হাসিনা গেছে যে পথে, আমিন যাবে সেই পথে’,‘এক দফা এক দাবি, সুপারের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কের দুইপাশে শত শত যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কের দুইদিকে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।


বক্তব্য দেন শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল, শামীম, সুরাইম, জান্নাতুল নাইম, নয়ন, সামিয়া প্রমুখ।


শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক আল আমিন মাদ্রাসাটিকে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছেন। মাদ্রাসাটিকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছেন। সবকিছুই টেন্ডার ছাড়াই বিক্রি করেছেন। ফরম পূরণ ও রেজিস্ট্রেশনে বেশি টাকা নেন। নিয়োগ বাণিজ্যের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন তারা।


শিক্ষার্থীরা আরও বলেন, পরিবারের সবাইকে চাকরির নামে বেতন নেন প্রধান শিক্ষক। শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। এত বড় প্রতিষ্ঠানে নাইটগার্ডের কাছ থেকেও ঘুষ নেন তিনি। প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি-ধমকি দেন প্রধান শিক্ষক।


অবরোধকারীরা দাবি করেন, প্রধান শিক্ষক আল আমিন মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিলে প্রভাব খাটিয়ে তাদের পরিবারের সাতজনকে নিয়োগ দিয়েছেন। এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।


মাদ্রাটির পাশের গ্রামের বাসিন্দা আয়াস বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপনা কমিটির কোনো নির্বাচন করা হয়নি। প্রধান শিক্ষক ও বিদ্যালয় সভাপতি মিলে তাদের পরিবারের সাতজনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন।


এদিকে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন আন্দোলনকারী শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যান তিনি।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেনাবাহিনীসহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি আমলে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।


এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, বিষয়টি নিয়ে ইউএনও মহোদয় শিক্ষার্থীদের সাথে বসেছে। আমরা আপাতত সড়ক যানজটমুক্ত করে যান চলাচল স্বাভিক করেছি।


এবিষয়ে জানতে মাদ্রাসাটির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি

Tag
আরও খবর