নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বার্ষিক পরীক্ষা বাতিলের দাবীতে র'ক্তে আ'গু'ন লেগেছে- স্লোগান উখিয়ার শিক্ষার্থীদের!

"লেগেছেরে লেগেছে,রক্তে আগুন লেগেছে" স্লোগান শুনেই মনে হবে কোনো এক যৌক্তিক দাবী নিয়ে তীব্র আন্দোলন চলছে।


রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উখিয়া উপজেলা পরিষদ চত্বরে মিছিল নিয়ে জড়ো হয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ত্রিশ-চল্লিশ জন শিক্ষার্থীদের একটি দল। 


যাদের ব্যানারে লেখা ছিলো, " বার্ষিক পরীক্ষা বাতিল চাই।" যদিও দাবী প্রাসঙ্গিক না হওয়ায় এসব শিক্ষার্থীরা মিনিট বিশেক অবস্থানের পর ফিরে আসতে বাধ্য হয় উখিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা থেকে।


জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এবছর চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন অভিভাবক ও শিক্ষাবিদসহ বিভিন্ন অংশীজন। কিন্তু তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার।


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং দেওয়া হয়েছে আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত। 


ফলে সীমিত সিলেবাসে আগের মতোই বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।


উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানিয়েছেন, মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দেশনা পেয়েছে এবং সে আলোকেই পরীক্ষা নেওয়া হবে।


তিনি বলেন, " পরীক্ষা বাতিলের দাবীটির যৌক্তিকতা নেই, আমি শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি তারা বিদ্যালয়কে অবহিত করেছে কিনা? অসুবিধে থাকলে তারা সেখানে জানাতো কিন্তু সেটি না করে এখানে চলে এসেছে।" 


পরীক্ষা নেওয়ার বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।

Tag
আরও খবর