ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক পুলিশ সদস্য ও সিএনজি চালককে ৩৫ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। 


গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানটি ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৫০), যিনি ঢাকা জেলা কোর্টে কর্মরত এক পুলিশ কনস্টেবল এবং শামসুল আলম (৩২), একজন সিএনজি চালক।


ডিএনসির তথ্যমতে, জাহাঙ্গীর আলম ইয়াবাগুলো সিএনজির মাধ্যমে নিয়ে যাচ্ছিলেন এবং শামসুল আলম পরিবহনে সহযোগিতা করছিলেন। জাহাঙ্গীর আলম এর আগে কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।


আটককৃত মো. জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং শামসুল আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে।


পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

Tag
আরও খবর