নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বড় বোনের সাথে মোবাইল নিয়ে ঝগড়া, ইঁদুরের বিষ খেয়ে তরুণীর আত্মহত্যা

বড় বোনের সাথে মোবাইল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেহেরনামা মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণী মোছাম্মৎ জাহানারা (১৮) মুরাররপাড়া আশ্রয়ণ প্রকল্পের অধিবাসী মোঃ ইব্রাহিম ও জোসনা বেগমের মেঝ মেয়ে।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে স্থানীয় ইউপি সাহেদুল ইসলাম বলেন, মুরার পাড়া এলাকার ইব্রাহিমের মেয়ে জাহানারা তার বড় বোন তৈয়বা জান্নাত তৌহিদার (২০) সাথে মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়, ঝগড়ার এক পর্যায়ে আত্মহত্যা করতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, স্থানীয় গ্রাম পুলিশ ইলিয়াস মৃত্যুর বিষয়টি পেকুয়া থানায় অবগত করে। সংবাদ পেয়ে এসআই বেলাল হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Tag
আরও খবর