নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

সেনবাগে চেয়ারম্যান ও মেয়র সহ ২৮ জনের নামে মামলা

২৮ জনের নামে মামলা




 নোয়াখালী  জেলা বিএনপি উপদেষ্ঠা ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস ও তার ছেলে ইমরান হোসেনের ওপর হামলার ঘটনায় ২৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে ৮জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হচ্ছে : সেনবাগ উপজেলা


আওয়ামীলীগে সহ-সভাপতি ও ডমুরুয়া ইউপির সাবেক চেয়ারম্যান শওকত হোসেন কানন,ডমুরুয়া ওয়ার্ড মেম্বার সাখাওয়াত হোসেন উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী আক্কান রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মাজেদুল হক তানভীর, ছাত্রলীগ নেতা আবু শোয়েব, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু নাসের প্রকাশ ভিপি দুলাল, উপজেলা

ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউপির সাবেক মেম্বার ফিরোজ আলম রিগান সেনবাগ পৌর আওয়ামীলীগের সভাপতি আসম জাকারিয়া আল মামুন,

মামলার এজাহার সুত্রে জানাগেছে,গত ৬ সেপ্টেম্বর নোয়াখালী জেলা বিএনপি উপদেষ্ঠা ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, ছেলে ইমরান হোসেন সহ পরিবারের সদস্যদের নিয়ে ব্যাক্তিগত গাড়ী নিয়ে ঢাকা থেকে


 তেজগাঁও বাসা থেকে রাত ১২টার দিকে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত আনুমানিক রাত ২টা ১০মিনিটের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানাধীন দড়িকান্দি এলাকায় পৌছলে মামলা আসামিরা মিয়া মোহাম্মদ ইলিয়াসের গাড়ীতে অর্তকিতে হামলা চালিয়ে তাকে ও তার ছেলে এলোপাথাড়ী কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্ঠা চালায়। এ ঘটনায়মিয়া মোহাম্মদ ইলিয়াসের গাড়ীল চালক মোঃ মোতালেক আকন্দ বাদি হয়ে সোনারগাঁও থানায় ৮জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ১৫/২০জনের নামে মামলা দায়ের করে।  মামলা নং ৬ তারিখ ৯/৯/২৪ইং। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি আটক বা গ্রেফতার হয়নি।

আরও খবর