বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

ডিসিডিএস'র নেতৃত্বে নতুন দুইমুখ; সভাপতি শাহাদাত, সাধারণ সম্পাদক সায়েম

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) ‘২০২৪-২৫’ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী  মো : শাহাদাত হোসাইন  ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী  আবু বকর সাঈম। রোববার  (৬ই অক্টোবর ) ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির ২৫ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেন।


ডিসিডিএস'র অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নব, সহ সভাপতি (বিতর্ক ও কর্মশালা) ইবনে মাসউদ স্বরুপ, সহ সভাপতি (তথ্য ও গবেষণা) জাহিদ হোসেন হৃদয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ফয়সাল, আহসান ফয়েজ নাহিয়ান, মো. তৌহিদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান পাভেল, দপ্তর সম্পাদক রবিউল চোকদার, বিতর্ক সম্পাদক (বাংলা) এ এস এম সায়েম, বিতর্ক সম্পাদক (ইংরেজি) সাকিব হোসেন, অর্থ সম্পাদক জিহাদ হোসাইন, প্রচার সম্পাদক ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক সাগর খান দিপু, লিয়াজো ও যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওমর ফারুক, পরিকল্পনা ও অনুষ্ঠান সম্পাদক ফখরুল ইসলাম তুহিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মুনসি কাদের, পাঠাগার সম্পাদক আমিনুর রশিদ এবং নির্বাহী সদস্য হিসেবে চারজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি'র নবগঠিত কমিটির সভাপতি মো: শাহাদাত হোসাইন বলেন,ঢাকা কলেজকে গৌরবের সাথে প্রতিনিধিত্বকারী অন্যতম স্বনামধন্য এবং ঢাকা কলেজের একমাত্র কেন্দ্রীয়  বিতর্ক সংগঠন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। টেলিভিশন বিতর্কসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজের বিতার্কিকরা তাদের প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এমন একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমার উপর আস্থা রাখার জন্য ঢাকা কলেজ প্রশাসন, মডারেটর প্যানেল এবং ডিসিডিএস এর সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ইতোমধ্যে আন্তঃহল, আন্তঃবিভাগ এবং একই সাথে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। এসকল পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।


আমি দীর্ঘদিন যাবৎ ডিসিডিএস এর সাথে যুক্ত আছি। আমার প্রথম কমিটিতে আমি বিতর্ক সম্পাদক এবং দ্বিতীয় কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে ক্লাবের সাথে আমার সম্পৃক্ততারও বহু আগে থেকেই ক্লাবের কোনো ভালো অফিসকক্ষ নেই। যেকারণে আমরা কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছি। আমাদের নবনিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার আমাদেরকে অফিসকক্ষ বরাদ্দ দেবার আশ্বাস দিয়েছেন। আমরা এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।কার্যনির্বাহী সংসদ ২০২৪-২৫ এ যেসকল বিতার্কিক এবং সংগঠকবৃন্দ দায়িত্ব পেয়েছেন সকলকে প্রাণঢালা অভিনন্দন। সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ডিসিডিএস এর সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। দ্রোহের অনলে পুড়ে যাক সব বাধা, যুক্তি হোক পাথেয়। 


সংগঠনটির দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সাঈম বলেন,ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী ঢাকা কলেজের দীর্ঘদিনের সফল ও স্বনামধন্য সংগঠন।এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি মনে করি, এই পদটি শুধু আমার নয়, বরং আমরা যারা বিতর্কে বিশ্বাস করি, সত্যের পক্ষে কথা বলি এবং যুক্তির মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, আমাদের সকলের। আমি ডিবেটিং সোসাইটির সকল সদস্যকে সাথে নিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এবং বিতর্ক চর্চার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে লক্ষ্যে সকলের সহযোগিতা ও শুভকামনা প্রার্থনা করছি।

আরও খবর

deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

২ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে