পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ভবদহ বিলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নজর দেওয়া উচিত

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-10-2024 01:26:58 pm

◾মো. তুহিন হোসেন : বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের অধিকাংশ নদী রক্ষণাবেক্ষণের অভাবে নাব্যতা হারিয়ে আজ বাংলার দুঃখে পরিণত হয়েছে। বাংলাদেশ সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ গুলোর মধ্যে বন্যা অন্যতম।সাম্প্রতি বছরে দেশের বিভিন্ন স্থানে বন্যা সমস্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়ে টন টন ফসল নষ্ট হয়ে যাচ্ছে ।যার পরিমাণ ক্রমেই বেড়েই চলেছে যা একটি দেশের জাতীয় উন্নয়নে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম শিল্প প্রধান অঞ্চল যশোর যেন এ ক্ষয়ক্ষতের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। যশোর জেলার দক্ষিণ -পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে ভবদহের অবস্থান।বিগত চার দশক ধরে এখানকার ৩৩০ কিলোমিটার এলাকার ৩ লক্ষ মানুষ জলাবদ্ধতায় ভুগছে। গত দুবছর কিছুটা কমলেও চলতি মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার বিস্তৃতি আরো প্রকট আকার ধারণ করেছে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর অঞ্চলের ৩৫ টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে।


যেখানে ৫০০০০ কৃষকের ২৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এছাড়াও কয়েক হাজার মাছের ঘের বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে এ অঞ্চলের মানুষ ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ভবদহ জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের হওয়া সত্ত্বেও এর কোন স্থায়ী সমাধান হয়নি। জলাবদ্ধতা সমস্যার সমাধান কল্পে সবুজায়ন নামে পানি উন্নয়ন বোর্ড ১৯৬১ সালে পাঁচটি স্থানে ৪৪ টি সুইস গেট স্থাপন করেন।


বর্তমানে ২১টি কপাটের মধ্যে ১৮ টি কপাট পলি জমে বন্ধ হয়ে গেছে।ফলে মুক্তেশ্বরী, শ্রী হরি ও টেকা নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে। আগে ভবদহ বিল দিয়ে ২৭ বিলের পানি নদীতে গিয়ে নামত। ১৯৮১ সালের পর থেকে জলাবদ্ধতা শুরু হয়েছে ৷ জোয়ারের সঙ্গে ভেসে আসা পলি সুইচগেট এর মুখে জমা হয়ে নদীর গতি পথ সরু হয়ে গেছে।



 ফলে সামান্য বৃষ্টিপাত হলেই নদীর দুকূল ছাপিয়ে সমতল প্লাবিত হয়। চলতি মৌসুমে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া অঞ্চলের ১০ লক্ষ মানুষ পানি বন্দি এবং ৬০ ভাগ মানুষের বসত ভিটায় পানি । বিশেষজ্ঞরা বলছেন ভবদহ বিলের এ জলাবদ্ধতা সমাধানের জন্য টিআরএম স্থাপন , আমডাঙা খাল খনন, ২৭ বিল এলাকার অকাল জলাবদ্ধতা নিরসনে দ্রুত বিল খুকশিয়ার ওয়াপদার ৮ ব্যান্ড সুইস গেটের পলি অপসারণ জরুরি।  


৬০ এর দশকে ভবদহ থেকে বারোহাটি নদীটি ১৫০ থেকে ২০০ মিটার প্রস্থ ছিল কিন্তু বিগত কয়েক বছরে সেটি এখন মাত্র ১৫ থেকে ২০ মিটারে নেমে এসেছে এর গভীরতা ৩-৫ ফুট। যশোর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা কিন্তু সেখানকার চলমান সংকট কোনভাবেই যেন কাটছে না। বিগত সরকারের আমলে ডেল্টা ২১ প্রকল্প হাতে নিলেও তার কোন সুফল ভবদহে মেলেনি। এটির অন্যতম কারণ ছিল লাল ফিতার লাল দৌরাত্ম ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে জলাবদ্ধতা নিরাশনে দীর্ঘমেয়াদি কোন প্রকল্প হাতে নেওয়া হয়নি।ফলে ভবদহ আজ যশোরের দুঃখ হয়ে দাঁড়িয়েছে ।


স্বাধীনতার পরে অনেকবার ভবদহ বিলের জলাবদ্ধতা নিরাশানে প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিন্তু সেটি ছিল অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ যেখানে ছিল শুভঙ্করের ফাঁকি কাজেই ভবদহ বিল এখন যশোরের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।



লেখক : মো. তুহিন হোসেন 

তরুণ লেখক ও শিক্ষার্থী 

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৮৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে