বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ইসলামপুরে যুবদল নেতা মুসা শেখ এবং পারভেজ ফারাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার


জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যাঁদের বহিষ্কারারদেশ প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন, উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা শেখ এবং পারভেজ ফারাজী।


আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যুবদলের ওই দুই নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। 


দলীয় প্যাডে বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের শৃঙ্খলা বজায় রাখার অঙ্গিকার করায় গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা শেখ এবং পারভেজ ফারাজীকে উপজেলা যুবদলের সিদ্ধান্তক্রমে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হল। 



উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু  বলেন, 'মুসা শেখ এবং পারভেজ ফারাজী দলের বলিষ্ঠ কর্মী। তাঁদের মতো দক্ষ যুবনেতার দলের প্রয়োজন রয়েছে। তবে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সত্যতা পাওয়ায় তাঁদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। দলের শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ায় তাঁদের ওপর জারিকরা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন তাঁরা স্বপদে আগের মতই যথারীতি দায়িত্ব পালন করতে পারবেন।'


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সংগঠনবিরোধী কাজের অভিযোগে ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কার করে এক বিজ্ঞপ্তি জারি করে উপজেলা যুবদল। দলীয় প্যাডে ওই সাময়িক বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা শেখ এবং পারভেজ ফারাজীকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে যুবদল নেতা মুসা শেখ এবং পারভেজ ফারাজী তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন।'



আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ২০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ২৬ মিনিট আগে