ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার কমিটি গঠন; নেতৃত্বে সানি-আশিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-10-2024 01:26:27 pm

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের  কমিটি গঠন করা হয়েছে। 


বুধবার (৯ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন কার্যবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানি কে সভাপতি ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এ সময় তাদের সাত কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়। 


সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি মো: রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিয়া জামান, সাংগঠনিক সম্পাদক ইউমনা তাবাসসুম মনি, সহ-সাংগঠনিক সম্পাদক এ এস এম মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক তামান্না ইসলাম, দপ্তর সম্পাদক ফাহিম ফয়সাল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, প্রচার সম্পাদক রেখা খাতুন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবদৃুল্লাহ আল মুনাইম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউস সানি জোহা এবং সম্পাদকীয় পর্ষদ সদস্য মো: সুমন ইসলাম। 






উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখক সৃষ্টি, পাঠচক্র আয়োজন, লেখালেখি বিষয়ক কর্মশালা ও লেখালেখিতে উদ্বুদ্ধ করে থাকে। ২০১৯ সালে  প্রতিষ্ঠা পরবর্তী পরপর "৫ম বার বর্ষসেরা শাখা" নির্বাচিত হয়েছে, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আরও খবর