জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

দীপ্ত টিভির আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-11-2022 01:13:00 am

সংস্কৃতির নানা দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছেন আবুল হায়াত। ১০ বছর বয়সে একটি মঞ্চনাটকে তাঁর প্রথম অভিনয়। এরপর মঞ্চ, রেডিও, টিভি, চলচ্চিত্র, বিজ্ঞাপন—সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি লিখেছেন অসংখ্য নাটক, পরিচালনাও করেছেন। এ পর্যন্ত প্রায় ৩০টি বইও প্রকাশিত হয়েছে তাঁর। 


সৃষ্টিশীল কাজে আবুল হায়াতের এই দীর্ঘ যাত্রাপথে তিনি পেয়েছেন অসংখ্য পদক ও পুরস্কার। এ বছর দীপ্ত টিভি অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবারেই এ সম্মান পাবেন ৭৮ বছর বয়সী অভিনেতা-নির্দেশক আবুল হায়াত। ১৮ নভেম্বর সন্ধ্যায় ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ আয়োজনে তাঁর হাতে আজীবন সম্মাননার পদক তুলে দেওয়া হবে। 


ওই দিন টিভি চ্যানেলটির সপ্তম বর্ষপূর্তি। দিনটিতে দ্বিতীয়বারের মতো প্রদান করা হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’। চ্যানেলটিতে প্রচারিত একক, ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত কনটেন্টের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।


এরই মধ্যে শুরু হয়েছে দর্শকদের ভোটের প্রক্রিয়া। ১৯টি ক্যাটাগরিতে দর্শক তাঁর বিবেচনায় সেরা নাটক ও অভিনয়শিল্পীদের ভোট দিতে পারবেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯০ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে