কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শহীদদের নামে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-10-2024 12:12:54 pm

ছবি সংগৃহিত

ছাত্র আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের স্মরণে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম শহীদদের আত্মত্যাগকে স্মরণ রাখতে পারবে। দেশের ক্রীড়াঙ্গনও আরও সমৃদ্ধ হবে। এ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (১২ অক্টোবর) পারুলিয়া সাগর শাহ (এসএস) মাধ্যমিক বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে দেবহাটা উপজেলায় প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন।

আসিফ মাহমুদ জানান, শহীদ আসিফ হাসানের নামে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নামকরণ করা হবে।এটি সাতক্ষীরার মানুষের মধ্যে শহীদ আসিফ হাসানের নামটিকে সারাজীবন স্মরণীয় রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব আবুল হাসান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী।

সংবর্ধনা শেষে, আসিফ মাহমুদ প্রস্তাবিত স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন এবং আষ্কারপুরে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন। পরে তিনি দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শ্যামনগর উপজেলার উদ্দেশ্যে রওনা হন।

আরও খবর