কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

রাজাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা ! আটক-১

 ঝালকাঠির রাজাপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত আলী হোসেন পান্না রাতের আধারে ঘরে প্রবেশ করে শিক্ষার্থীর মা'কে বেধে রেখে মেয়েটিকে ধর্ষন করেছে বলে তথ্য নিশ্চিত করেছে ক্ষতিগ্রস্থ পরিবারটি।


এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে প্রধান অভিযুক্ত ও তার সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই প্রধান অভিযুক্ত ২৭ বছর বয়সী মো. আলী হোসেন মোল্লা কে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকুত আলী হোসেন মোল্লা রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে। অপর সহযোগী আসামি বড় কৈবর্তখালী গ্রামের মো. শাহ আলম মীরের ছেলে ২২ বছর বয়সী মো. ফুয়াদ মীর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। 


ধর্ষনের স্বিকার ঐ স্কুল ছাত্রী গনমাধ্যম কর্মীদের বলেন, স্কুলে যাওয়া আসার সময় আলী হোসেন ফুাদ নামের তার এক সহযোগীকে নিয়ে প্রায়ই আমার পথ রোধ করে নানা রকমের কুপ্রস্তাব দিতো। ঘুর্ণিঝড় সিত্রাং এর পরে কয়েকদিন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিলোনা। ঐ সময় (২৮ অক্টোবর) রাত ২টার দিকে আলী হোসেন ও ফুয়াদ আমাদের ঘরের জানালার কাঠের শিক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমার মা'য়ের গলায় চাকু ধরে তার হাত-পা বেধে আমার সাথে খারাপ কাজ করে।'



ক্ষতিগ্রস্থ পরিবারটির প্রতিবেশী নাইম হাসান বলেন, 'ঘটনার রাতের পর থেকে ধর্ষিতা স্কুল শিক্ষার্থী ও তার মা কাউকে কিছু না বলে আলী হোসেন ও ফুয়াদের ভয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় তারা এলাকায় এসে মঙ্গলবার ১৫ নভেম্বর রাতে আলী হোসেন ও ফুয়াদকে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা দ্বায়ের করেন।


রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রাতেই বাদীর এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু করেছি এবং মূল আসামী আলী হোসেনকে গ্রেপ্তার করেছি। 


বুধবার সকালে আলীকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকেও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। একইসাথে ভূক্তভোগী ছাত্রীর জবানবন্দী রেকর্ড করতে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর