রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

পশ্চিমা নিষেধাজ্ঞা 'শত্রুতামূলক পদক্ষেপ' : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-10-2024 07:08:23 am

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার ইরানের বিরুদ্ধে পশ্চিমা নতুন নিষেধাজ্ঞাগুলো 'শত্রুতাপূর্ণ পদক্ষেপ' অভিহিত করে বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এসব পদক্ষেপ সহায়ক হবে না।


রাষ্ট্রীয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তেহরান থেকে এএফপি জানায়, তিনি জর্দানের রাজধানী আম্মানে সাংবাদিকদের বলেন, 'ইরানের বিরুদ্ধে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শত্রুতামূলক পদক্ষেপ হিসাবে বিবেচিত এবং বিদ্যমান পরিস্থিতি উত্তরণে কোনো সাহায্য করবে না।'


সোমবার, ২৭-সদস্যের ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানান্তরে অংশ নেওয়ার অভিযোগ এনে এয়ারলাইন্সসহ বিশিষ্ট ইরানি কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


তেহরান বরবারই এ অভিযোগ অস্বীকার করে আসছে।


গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র পয়লা অক্টোবর ইসরাইলের ওপর তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করেছে।


ইরান বলেছে, এই অঞ্চলে তেহরানের জোটভুক্ত নেতাদের এবং তার বিপ্লবী গার্ডের একজন জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।


গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এই জড়িয়ে পড়তে আকৃষ্ট হয়েছে।


২০২৪ সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার পর ইরান ইতোমধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংকট মোকাবেলা করছে।


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর চুক্তিটি পুনরুজ্জীবিত করার ওপর অগ্রাধিকার দিয়েছেন।


বুধবার আরাগচি বলেন, পারমাণবিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার তথাকথিত মাস্কাট প্রক্রিয়া 'আপাতত স্থগিত করা হয়েছে।'


ওমান দীর্ঘদিন ধরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করে আসছে। দেশটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।


আরাগচি বলেন, তবে, অন্যান্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মতবিনিময় 'এখনও চলমান' রয়েছে।

আরও খবর