ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে ১১টি বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আগুনে ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির মালিকদের প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা সৈয়দ আকবরের ছেলে আবুল কাশেম লালুর ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন- সৈয়দ আকবর, আবুল মনজুর, নুর কামাল মিস্ত্রী, সব্বির আহমদ, রশিদ আহমদ, দেলোয়ার হোসেন, আবুল কালাম ধলু, মনির আহমদ, আবুল কাশেম লালু, আবু তাহের ও নুর আয়েশা। স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে লালুর ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান বের হয়ে দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়দের প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে প্রায় ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, উলুবনিয়া এলাকায় ১১টি ঘর পুড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।
Tag
আরও খবর