ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হামিদুর রহমান আযাদ- সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত

৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। জামায়াত সুশাসনের জন্য কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক চাওয়া। তবে জামায়াত সংস্কারের জন্য য়ৌক্তিক সময় দিতে চায়। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ এর দাবী জানিয়ে বলেন, বিলম্ব হলে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আযাদ কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।


তিনি দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় দেশের মানুষ বৈষম্যের শিকার হওয়ার কথা তুলে ধরে বলেন, আওয়ামীলীগ ২০১৮ সালে দিনের ভোট রাতে করে এবং ২০২৪ সালে ডামি নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে চুড়ান্তভাবে ফ্যাসিবাদ কায়েম করে। নির্বাচনে কেয়ারটেকার পদ্ধতি বাতিল করে আওয়ামীলীগ এককভাবে ক্ষমতা কুক্ষিগত করে। গুম খুন ও সম্পদ লুটপাট করে দেশে চরম বৈষম্যের সৃষ্টি করে।


তিনি বলেন, কক্সবাজার দেশের পর্যটন নগরী। রাজনৈতিক কারণে কক্সবাজার বৈষম্যের শিকার হয়েছে। তিনি এই বৈষম্যের অবসান চান।


তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র জনতার বিজয় হয়েছে। পতন হয়েছে ফ্যাসিবাদের।


মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জায়াতের আমীর প্রিন্সপ্যাল মাওলানা নুর আহমদ আনোয়ারী, সিনিয়র জামায়াত নেতা আবু তাহের চৌধুরী, জাহেদুল ইসলাম, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ ফারুক, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেকুল্লাহ।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সাধারণ সম্পাদক রিয়াজ মুহাম্মদ শাকিল।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ ফারুক।


জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, ছাত্র জনতার আন্দোলনে দুই হাজারের মত শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে সকলের ভূমিকা পালন করতে হবে।


ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে। সকল গুম খুন, লুটপাটও সন্ত্রাসের বিচার দাবী করেন তিনি।

Tag
আরও খবর