ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উপকারভোগীদের উপহার ‘ছাতা’ চুরি করেন উখিয়া সমাজসেবা কর্তার বিশ্বস্ত কর্মী!

নজরুল ইসলাম, উখিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজকর্মী পদে কর্মরত। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদের বিশ্বস্তজন হিসেবে পরিচিত এই কর্মীর বিরুদ্ধে উপকারভোগীদের জন্য বরাদ্ধকৃত উপহার 'ছাতা' চুরির অভিযোগ উঠেছে।


হেলপএজ ইন্টারন্যাশনাল নামে রোহিঙ্গা মানবিক কর্মসূচিতে কর্মরত একটি সংস্থার পক্ষ থেকে সমাজসেবা কার্যালয়কে উপকারভোগীদের মাঝে বিতরণের জন্য দেওয়া হয় ১২০০ ছাতা উপহার।


সম্প্রতি দুর্গাপূজার ছুটিকালীন সময়ে কার্যক্রম বন্ধ থাকার সুযোগে কৌশলে কার্যালয়ে প্রবেশ করে কমপক্ষে শতাধিক ছাতা সরিয়ে ফেলেন নজরুল।


গত ১৩ অক্টোবর শনিবার বিকাল ৫ টার সময় উপজেলা পরিষদস্থ কার্যালয় থেকে বগলদাবা করে আনুমানিক ১৫টি ছাতা নিয়ে নজরুলের হন্তদন্ত হয়ে চলে যাওয়ার দৃশ্য ধরা পড়ে স্থানীয় এক গণমাধ্যম কর্মীর ক্যামেরায়।


বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রশ্ন করা হলে তিনি সেসময় বলেছিলেন ছাতাগুলো মেরামতের জন্য নেওয়া হচ্ছে।


পরে সরজমিনে সত্যতা যাচাই করতে গিয়ে নজরুল উত্তর দেন, " মেরামত নয় নিজের বাসায় ছাতা গুলো নিয়ে যাচ্ছিলাম, এগুলো আমার ছাতা।"


নজরুলের এমন কৌশলী অপতৎপরতা প্রসঙ্গে জানতে চাওয়া হলে উল্টো কর্মীর পক্ষে সাফাই গাইতে থাকেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ। কার্যালয় বন্ধকালীন প্রবেশের সুযোগ নেই বলে জানান তিনি।


তিনি বলেন, " ছাতাগুলো হেলপএজ দিয়েছে,এগুলো উপকারভোগীদের ছাতা। নজরুল এসব নিয়ে যাওয়ার প্রশ্নই আসেনা। আমরা মাস্টাররোল মেইনটেইন করি। "তবে তিনি মাস্টাররোল দেখতে চাইলে দেখাতে পারেননি।


গত ০৮ আগস্ট গণমাধ্যমে অনিয়ম,খামখেয়ালিপনা,অসদাচরণ ও ঘুষ গ্রহণের অভিযোগে প্রকাশিত সংবাদের জেরে তদন্ত হয় আল মাহমুদ ও তার কর্মী নজরুলের বিরুদ্ধে।


তদন্তকার্য সম্পাদন করতে আসা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল জানিয়েছেন, " প্রতিবেদন ডিডির কাছে জমা দিয়েছি, এর বেশি কিছু বলতে পারবনা।"


এ প্রসঙ্গে সমাজসেবার উপ পরিচালক হাসান মাসুদকে ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।


অনিয়মের অভিযোগে প্রতিবেদন প্রকাশ করেছিলেন স্থানীয় সংবাদকর্মী আলাউদ্দিন সিকদার, যিনি তদন্তের দিন তার প্রতিবেদনের স্বপক্ষে স্বাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন।


আলাউদ্দিন সিকদার বলেন, " আমি আমার প্রতিবেদনের পক্ষে যুক্তি দিয়েছি, আল মাহমুদ ও তার অধীনস্থ নজরুল দুর্নীতিগ্রস্থ। সুনির্দিষ্ট প্রমাণ থাকা স্বত্তেও তার বিরুদ্ধে তিন মাস অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"


দুর্নীতি অনিয়ম কে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই বলে জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। তিনি বলেন, যেহেতু এটি সমাজসেবা দপ্তরে তদন্ত চলছে সে অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নিবে।

Tag
আরও খবর